প্রথম আলো ডটকম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত পডকাস্ট শো 'লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন-৩'-এর নবম পর্বে অতিথি হিসেবে অংশ নেন মনের বন্ধুর প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় পর্বটি প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়।
আলোচনায় তৌহিদা শিরোপা জানান, সাংবাদিক হিসেবে কাজ করার সময় মায়ের মানসিক অসুস্থতার অভিজ্ঞতা থেকেই মনের বন্ধুর ভাবনা আসে। সেই সময় তিনি উপলব্ধি করেন, মানসিক স্বাস্থ্যের সমস্যায় শুধু রোগী নন, পরিবারের সদস্যদেরও সহায়তা প্রয়োজন, আর নির্ভরযোগ্য ও গোপনীয় সহায়তা পাওয়ার জায়গা খুঁজে পাওয়া কঠিন। প্রথম আলোতে পাঠকদের চিঠি নিয়ে কাজ করার অভিজ্ঞতাও তাঁকে বুঝিয়েছিল, অনেক মানুষ নিঃশব্দে কষ্ট বয়ে বেড়ান।
পর্বে উঠে আসে মনের বন্ধুর পথচলার নানা দিক: পুরো সময় দিয়ে উদ্যোগটি এগিয়ে নিতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত, মানসিক স্বাস্থ্যসেবা যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই লক্ষ্যে বিজিএমইএর সঙ্গে যুক্ত হয়ে পোশাক কারখানার শ্রমিকদের জন্য কাজ শুরু, এবং শ্রমিকদের পাশাপাশি লাইন ম্যানেজার, সুপারভাইজার ও ব্যবস্থাপনা দলের জন্য আলাদা কর্মসূচি।
তিনি নতুন প্রজন্মের সঙ্গে মা-বাবার যোগাযোগের গুরুত্ব এবং প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতার কথাও তুলে ধরেন। নিজেদের কর্মীদের জন্য মনের বন্ধুতে নিয়মিত কাউন্সেলিং ও সুপারভিশনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, নিজের অনুভূতি প্রকাশ করা এবং প্রয়োজনে সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
পুরো পর্বটি দেখুন: https://youtu.be/iRKFQugv_AQ
মনের বন্ধুতে কাউন্সেলিং নিতে যোগাযোগ করুন: ০১৭৭৬৬৩২৩৪৪।
📍: ৮ম ও ৯ম তলা, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা
Moner Bondhu and cirkle team up to make counselling more accessible for young people, with 11% off Student Package 3 and 15% off other counselling services via cirkle.
Moner Bondhu is excited to have organized the prestigious and internationally renowned World Health Organization (WHO) Mental Health Gap Action Programme (mhGAP) training interventions.
Moner Bondhu conducted a special Mother’s Day awareness session titled “Nurturing the Nurturer” at GP House, focusing on the emotional well-being of working mothers.
Moner Bondhu partnered with UNDP Bangladesh to host a wellness workshop on World Mental Health Day, promoting empathy, mutual support and mental well-being in the workplace.