Our prices have been updated. Please check the latest rates before booking.

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইউএনডিপি বাংলাদেশের সাথে মনের বন্ধুর ওয়েলনেস কর্মশালা

PARTNERSHIP UNDP WORLD MENTAL HEALTH DAY WELLNESS WORKSHOP WORKPLACE WELLBEING

মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, আর এর যত্ন নেওয়াও সমান জরুরি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ মনের বন্ধুর সহযোগিতায় তাদের কর্মীদের জন্য একটি ওয়েলনেস কর্মশালার আয়োজন করে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সহকর্মীদের মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হওয়া এবং কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করা।

অংশগ্রহণকারীরা লেখা ও আঁকার মতো সৃজনশীল কার্যক্রম এবং দলগত মুভমেন্ট অনুশীলনে অংশ নেন, যা নিজের অনুভূতি প্রকাশ করতে এবং একে অপরের সাথে সংযোগ তৈরি করতে সহায়তা করে।

কর্মক্ষেত্রে মানসিক সুস্থতা নিশ্চিত করতে মনের বন্ধু বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছে।

[click here]

মনের বন্ধুতে কাউন্সেলিং নিতে যোগাযোগ করুন: ০১৭৭৬৬৩২৩৪৪।

📍: ৮ম ও ৯ম তলা, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা

You might also like this