Our prices have been updated. Please check the latest rates before booking.

WHO-এর ফিচারে মনের বন্ধু: বাংলাদেশের কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে নতুন উদ্যোগ

মনের বন্ধু MONER BONDHU WHO WHO BANGLADESH LIVE LIFE MENTAL HEALTH MENTAL HEALTH BANGLADESH ADOLESCENT MENTAL HEALTH YOUTH MENTAL HEALTH SUICIDE PREVENTION MENTAL HEALTH AWARENESS SCHOOL MENTAL HEALTH BANGLADESH DSHE NIMH SOCIAL EMOTIONAL L
বাংলাদেশের কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে মনের বন্ধুর কাজের গল্প নিজেদের প্ল্যাটফর্মে তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
World Health Organization (WHO) -এর ‘Breaking the Silence: Bangladesh Schools Act on Mental Health through WHO’s LIVE LIFE Initiative’ শিরোনামের ফিচার স্টোরিতে তরুণদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক-আবেগীয় দক্ষতা বাড়াতে মনের বন্ধুর কাজ ও অবদানের কথা উঠে এসেছে।
WHO-এর LIVE LIFE উদ্যোগের আওতায় আমরা স্কুলে এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করছি, যেখানে কিশোর-কিশোরীরা নিজের আবেগ বুঝতে, মানসিক চাপ বা সংকট চিনতে, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে এবং প্রয়োজন হলে সাহায্য চাইতে শেখে।
এই উদ্যোগে এখন পর্যন্ত ৪৮৮ জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছেন, তাঁদের মধ্যে ৪০ জন মাস্টার ট্রেইনার। কার্যক্রমটি পৌঁছেছে ২০ হাজার কিশোর-কিশোরীর কাছে।
এই পথচলায় পাশে থাকার জন্য World Health Organization BangladeshHO Bangladesh, DSHE, NIMH, শিক্ষক, মাস্টার ট্রেইনার, ফ্যাসিলিটেটর, স্কুল, কমিউনিটি এবং মনের বন্ধু টিমের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
WHO-এর পুরো ফিচারটি পড়ুন:
https://www.who.int/bangladesh/news/feature-stories/item/breaking-the-silence--bangladesh-schools-act-on-mental-health-through-who-s-live-life-initiative

মনের বন্ধুতে কাউন্সেলিং নিতে যোগাযোগ করুন: ০১৭৭৬৬৩২৩৪৪।

📍: ৮ম ও ৯ম তলা, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা

You might also like this